মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌকাডুবির ঘটনায় মৃতদের জন্য আগামীকাল ইত্তেফাকুল উলামার দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

মদনের উচিৎপুরে নৌকাডুবির ঘটনায় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে ময়মনসিংহ সদরের কোনাপাড়াস্থ মারকাযুস সুন্নাহ্ মাদরাসায় এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল(৭আগস্ট)শুক্রবার বিকেল ৪টা থেকে মাগরিব পর্যন্ত স্থানিয় উলামায়ে কেরাম ও এলাকাবাসীর সহযোগিতায় এই দোয়ার আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ।

এছাড়াও ৫আগস্ট নেত্রকোনার উচিতপুরে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহতদের জন্য দোয়া ও তাদের শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য কোনাপাড়ায় যাবেন ইত্তেফাকের শীর্ষ নেতৃবৃন্দগণ।
নিহতদের রুহের মাগফিরাত কামনায় উক্ত দোয়া মাহফিল এ শরীক হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য,গতকাল ৫আগস্ট দুপুরে মদন উপজেলার উচিৎপুর সংলগ্ন গোবিন্দশ্রী এলাকায় ৪৮জন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করে,নিহতদের অধিকাংশই ময়মনসিংহ সদরের,এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ