বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার একটি ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাত্ক্ষণিক কোন সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আল আরাবিয়া টিভির বরাতে জানা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে ঘন ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এরপরই বিশাল বড় ধরণের বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত।

এএফপি জানায়, বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙ্গে যায়। লেবাননের স্থানীয় ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকরা বিস্ফোরণের পরে তাদের অফিসের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বিস্ফোরণ ভিডিও টুইটারে প্রকাশ করে জানান, ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থাকায় বিস্ফোরণের কারণ জানতে পারেননি। তারা গোলাপী রঙের ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে এমন ছবি শেয়ার করেছেন।

সমুদ্র থেকে তোলা অন্য একটি ভিডিওতে মাশরুম আকৃতির ধোঁয়া দেখা যায়। আর প্রচণ্ড বিস্ফোরণের ফলে ক্যামেরাটি পানির দিকে চলে যায়।

সূত্র:খালিজ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ