শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

চাঁদপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার রাত দেড়টায় শুরু হওয়া এই আগুন রাত চারটার পর নিয়ন্ত্রণে আসে।

স্থানীরা জানান, হাজীগঞ্জ বাজারের টিনপট্টি এলাকায় ‘ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর’ থেকে রোববার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাজারের আশপাশের বড় বড় পাকা ভবন ও মার্কেটের দোকান রক্ষা পায়। তবে টিন ও কাঠের তৈরি দোকানপাটে আগুন লেগে প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী বলেন, ‘এই অগ্নিকাণ্ডে বাজারের ১৫টি দোকান পুড়ে গেছে।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, হাজীগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ