বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজধানীর হাটে মানুষ আছে, গরু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালের ঈদে গরু সংকটে ভুগছে রাজধানীর হাটগুলো। হাটগুলোতে শত শত মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু পছন্দসই গরুর সংখ্যা হাতে গোনা কয়েকটি।

শুক্রবার গাবতলী হাট, হাজারীবাগ হাট, দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাট, পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাব মাঠের হাটে এমন দৃশ্যই দেখা গেল। পুরো হাটময় বাঁশের খুঁটি মাটিতে গাঁথা, কিন্তু সেই খুঁটিতে বাঁধা নেই গরু।

রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার হাটে অনেক গরু দেখেছেন। কিন্তু কেনেননি। আজ শুক্রবার ফজরের নামাজ পড়ে গরু কিনতে কমলাপুর হাটে গিয়ে দেখেন গরু নেই। অনেকেই হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। বিশাল আকারের মাঠের ৯৮ শতাংশ ফাঁকা পড়ে আছে। হাটের ভলান্টিয়ার, হাসিল আদায়কারীরা অলস সময় পার করছেন।

হাজারীবাগ পশুর হাটেও একই দৃশ্য। হাটে শত শত মানুষ, কিন্তু গরু আছে হাতে গোনা কয়েকটি। একই অবস্থা রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলীতে। সেখানেও গরুর চেয়ে ক্রেতার সংখ্যা বেশি।

এদিকে হাটে গরু কম, ক্রেতা বেশি হওয়ায় শুক্রবার দাম চড়া হয়ে গেছে। পছন্দসই একটা গরুর দাম দুই লাখ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

অনেকের মতে, অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কায় সামান্য লাভেই বা লোকসানে বৃহস্পতিবার গুরু বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তাই শুক্রবার সংকট দেখা গেছে। চাহিদার চেয়ে গরু কম থাকায় আজ প্রতিটি গরুর দাম দ্বিগুণেরও বেশি হাঁকছেন আগের দিন লোকসান দেয়া ব্যবসায়ীরা।

হাটগুলো ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার এসব হাটে সারাদিনই ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিশেষকরে সন্ধ্যা থেকে হঠাৎ করে হাটগুলোতে ক্রেতাদের ঢল নামে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাটগুলো গরুশূন্য হয়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ