বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

গ্রেফতারের ২২ দিনেই জামিন পেলেন ময়ূর-২ লঞ্চের মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রেফতারের ২২তম দিনেই জামিন পেলেন বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ। বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ সৈকত হোসেন চৌধুরীর ভার্চ্যুয়াল আদালত এ আসামির জামিন আদেশ দিয়েছেন।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খোন্দকার আব্দুল মান্নান ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন শুনানিতে মোসাদ্দেকের আইনজীবী বলেন, দুর্ঘটনাটি যখন ঘটে, তখন মোসাদ্দেক লঞ্চে ছিলেন না। তবুও গত ৯ জুলাই থেকে তিনি কারাগারে আছেন। তিনি জামিন পাওয়ার হকদার। তার জামিনের প্রার্থনা করছি।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, লঞ্চের মালিক হিসেবে এই দুর্ঘটনার দায় তিনি এড়াতে পারেন না। সুতরাং তার জামিন নামঞ্জুর করা হোক।

এর আগে গত ৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে কলাবাগান থানা এলাকার সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৯ জুলাই এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১২ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ