বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

মাস্ক কেলেঙ্কারি: শারমিন জাহানের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগের মামলায় গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে শারমিন জাহানকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ মুহা. আক্তারুজ্জামান ইলিয়াস।

অন্যদিকে শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে শারমিন জাহানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাজির করে তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ।

এদিকে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদ থেকে শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ