বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মঙ্গলবার থেকে পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি লেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্তাবলী প্রতিপালনে ডিএসসিসি কঠোরতা দেখাবে জানিয়ে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৮টি সংসদীয় আসনের কথা বিবেচনা করে আমরা ১১টি জায়গায় ১১টি পশুর হাট ইজারা দিয়েছি। এ সকল হাট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে গতকাল ইজারাদারদের নিয়ে সভা হয়েছে। সেখানে ইজারাদারদেরকে আমাদের শর্তাবলী যাতে কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তাই, সে সকল শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল থেকে আমরা হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

তিনি বলেন, গণমাধ্যমের সুবাদে দেখছি যে, অনেকেই ইতোমধ্যে ইজারায় বরাদ্দকৃত জায়গার বাইরে আবাসিক এলাকায়ও গরুর হাট বিস্তৃত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। ইজারায় বরাদ্দকৃত জায়গার বাইরে কোন ইজারাদার পশুর হাট বসাতে পারবে না।

যত্রতত্র পশুর হাট বসার সুযোগ রাখা হয়নি জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবৈধ কোন পশুর হাটের সুযোগ রাখি নাই। কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে ডিএসসিসি মেয়র বলেন, ইতোমধ্যে ঢাকা শহরের ১০টি পুকুর-খাল-জলাশয় নিয়ে একটি প্রকল্প আমরা সাজাচ্ছি। শিগগিরই এই প্রকল্প জমা দেয়া হবে। আমি বিশ্বাস করি পর্যায়ক্রমে ঢাকাবাসীকে অন্যান্য সমস্যার সুরাহা দেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যারও সমাধান করতে সমর্থ হবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ