বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুটমিল শ্রমিকদের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আড়িখোলায় বিক্ষোভ অবরোধ করেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আশা জুট মিলের শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কয়েকশ শ্রমিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় তারা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ করতে থাকে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। মালিক পক্ষ আগামীকাল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা ১১টায় শ্রমিক পক্ষ রাস্তা থেকে পিছু হটে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ