বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদরাসা শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ বছর নির্ধারণ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ২৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে আইনটি প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছিল। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) নিয়ে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ আইনের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছিল। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) নিয়ে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়। আইনে ২৯ টি ধারা আছে। কীভাবে মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হবে তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া পাঠ‌্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার কার্যক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে প্রয়োজনীয় সহায়তা করার বিষয়ে নতুন ধারা সংযোজন করা হয়েছে।

১৯৭৮ সাল থেকে মাদরাসা শিক্ষা নিয়ে যে কাজগুলো হয়েছে তা আইনের মাধ্যমে প্রটেকশন দেয়া হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ আইনের অধীনে কাজগুলো হয়েছে বলে ধরে নেয়া হবে। সুতরাং কৃতকাজের কোনোটি চ্যালেঞ্জ করা যাবে না যে আইনের বহির্ভূত কাজ (এটা আইনবহির্ভূত কাজ)।’

তিনি জানান, বিদ্যমান অধ্যাদেশে উল্লেখ করা ‘বোর্ড’ শব্দের পরিবর্তে ‘পরিচালনা পর্ষদ’ প্রতিস্থাপন করা হয়েছে। বোর্ডের সদস্য সংখ্যা ১৩ জনের পরিবর্তে ১৫ জন করা হয়েছে। বিদ্যমান অর্ডিন্যান্সে বোর্ডের কোনো সদস্য সচিব ছিল না। বর্তমানে খসড়া আইনে রেজিস্ট্রারকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ