মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

টেকনাফে সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ: টেকনাফে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ও সুশীলনের অর্থায়নে ইমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ ৪১,০০০০০ টাকা বিতরণ শুরু হয়েছে।

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়ায় টেকনাফ উপজেলার অন্তর্গত সকল মসজিদের ৯১২ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে এ টাকা বিতরণ শুরু হয়েছে।

তার মধ্যে রোববার হ্নীলা ইউপির ইমাম মুয়াজ্জিনদের টাকা বিতরণ শুরু হয় হ্নীলা ইউনিয়ন পরিষদে। এ টাকা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সুশীলনের মনিটরিং অফিসার সুমন ক্রমাণিক, সওতুল হেরা সোসাইটি সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ, সহ-সভাপতি সাঈদ আলম, সাধারণ সম্পাদক ইব্রাহীম রাহী, সাংগঠনিক সম্পাদক ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম।

অন্যদিকে সদর, সাবরাং ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদেও সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের মাঝে সুষ্ঠুভাবে উক্ত টাকা বিতরণ হয়েছে বলে জানা যায়।

উভয়দিকে বিতরণকালীন সুশীলনের কর্মকর্তাবৃন্দ, সওতুল হেরা সোসাইটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হ্নীলা মাদ্রাসার সাবেক মুহতামিম মুফতি আলী আহমদ বলেন, ইউএনও মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় সহযোগিতা পাওয়ায় আমরা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সওতুল হেরা সোসাইটির সকলে জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। তাদের প্রত্যেকটি কাজ প্রশংসনীয়। আমি তাদের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের কষ্টের দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি সুশীলনকে ধন্যবাদ জানাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ