বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কায়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার ভাগ্নে মনোয়ার হোসেন ডন নিশ্চিত করে বলেন, তার অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে লাইফ সাপোর্টে আছেন।

মনোয়ার হোসেন ডন বলেন, ওনার প্রথম করোনা পজিটিভ আসে ৬ জুলাই। তখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজধানীর স্কায়ার হাসপাতলে ভর্তি করা হয়। এরপর একটু ভালো হলে আবার ঢাকার বাসায় চলে আসেন। এরপর দ্বিতীয় বার ১৫ জুলাই এর দিকে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে পুনরায় শরীর খারাপ করলে এবং শ্বাস-প্রশ্বাস সমস্যা হওয়ায় গত ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কায়ারে ভর্তি করার তারপর থেকে ওনার পরিস্থিতি খারাপের দিকে যায়।

ওনার ফুসফুসে ইনফেকশনটা আস্তে আস্তে বেড়ে যায় যে কারণে তখন অক্সিজেনটা বেশি লাগে। এক পর্যায়ে ১০ লিটারের উপরে অক্সিজেন লাগে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডাক্তারদের রেফারেন্স দিয়ে তিনি বলেন, গতকাল লাইফ সাপোর্ট থেকে শতভাগ অক্সিজেন নিতেই পারতেন না। এই কয়েক ঘণ্টাতে উনি ৩০ শতাংশ অক্সিজেন নিতে পারছেন।

ইসরাফিল আলমের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যার পাশাপাশি করোনাতেও আক্রান্ত ছিলেন। যদিও মাঝখানে করোনা নেগেটিভ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ