শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ময়মনসিংহে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের অন্যতম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়ে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

অভিযান চলাকালে শহরের বারী প্লাজা ও আসাদ মার্কেটের বিক্রেতাদের মাস্ক না পড়া, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারী করা সামাজিক দূরত্ব বজায় না রাখা ও পণ্যের মাঝে অতিরিক্ত মূল্য সংযোজন করাসহ বেশ কটি অপরাধে কয়েকজন দোকানিকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ১৩জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

অপরদিকে বারী প্লাজা মার্কেটের সভাপতিকে ২দিনের মধ্যে সকল স্বাস্থ্যবিধি মানা সহ দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার নির্দেশ দিয়ে আদেশ জারী করেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ