বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, আটক ৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার নাগরিক। নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় সেখান থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে গণউৎপাত, পুলিশ ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর হামলায় জখমের অভিযোগ আনা হয়।

সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, করেনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ ও দুর্নীতির মামলা থাকায় হাজার হাজার ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে প্যারিস স্কয়ার ছেড়ে চলে গেছেন, তবে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

গত মাস থেকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গত দুই সপ্তাহে পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ