বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সোনার দরে ইতিহাস: প্রতি ভরি ৭২ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনার ভরিতে প্রায় তিন হাজার টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার দাম এত বেশ ওঠেনি। শুক্রবার থেকে এই দাম কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশের বুলিয়ন মার্কেটে বাড়ছে সোনার দর। তাই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানো হয়েছিল। আজ ভরিতে বাড়বে ২ হাজার ৯১৬ টাকা। তাতে এক মাসেই সোনার দাম ভরিতে বাড়ল ৮ হাজার ৭৪১ টাকা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ