বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি করার পরিকল্পনা করছে ইরান। এ ব্যাপারে দু’দেশ সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

গতকাল বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের সময় জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। খবর ইরনার।

মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন। করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাভেদ জারিফের সরাসরি বৈঠক হয়নি।

জানা যায়, রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন জারিফ বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

গত মঙ্গলবাবের রাশিয়া সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ