শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহে ভালুকা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে দু’জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন এবং মল্লিকবাড়ী ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

অভিযানে কাচিনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালাবর দক্ষিণ পাড়া এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় আটক একজনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতের বিরুদ্ধে ইয়াবা ব্যবসারও অভিযোগ রয়েছে।

অপরদিকে,মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামে টাস্কফোর্সের অভিযানের মাধ্যমে একজন চোলাইমদ প্রস্তুতকারীকে চোলাইমদ প্রস্তুতের উপকরণসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক ভালুকা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ