রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের ফুলপুরে কাপড়ের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাদশা গার্মেন্টস, মিজান টেইলার্স এন্ড ফেব্রিকস, আল সৌদিয়া গার্মেন্টস, আজিজুল টেইলার্স, সরকার বস্ত্রালয় ও নিরব বস্ত্রালয়সহ মার্কেটের আরো অনেক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, অপরিকল্পিত মার্কেট, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা এবং অবহেলার কারনে এই দুর্ঘটনাটি ঘটতে পারে।

পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজি ও ফুলপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তারা অনিয়মের বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ