বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত।

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে শ্রেষ্ঠ উপায়। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে জিনপিং এসব কথা বলেছেন।

ফোনালাপে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি চীনের পক্ষ থেকে সমর্থন জানান এবং ফিলিস্তিনি শিশুকে মধ্যপ্রাচ্যের কোর ইস্যু বলে তিনি মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে যেমন জড়িত তেমনি এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্ন। এ ব্যাপারে চীনের অবস্থান সুদৃঢ় এবং স্বচ্ছ।

শি জিনপিং বলেন, চীন মনে করেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল সঙ্কট নিরসনের সবচেয়ে ভালো উপায় এবং সমমর্যাদার ভিত্তিতে সংলাপের মাধ্যমে এ সংকট সমাধানের পক্ষে বেইজিং। ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজকে সঠিক ও স্বচ্ছ অবস্থান গ্রহণ এবং এ সঙ্কট সমাধানে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ