বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিরিয়া ও লিবিয়া বিষয়ে অ্যাঞ্জেলা মার্কেলকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  লিবিয়া ও সিরিয়া বিষয়ে অ্যাঞ্জেলা মার্কেলকে ফোন করেছেন এরদোগান। আলোচনা করেছেন লিবিয়া, সিরিয়া বিষয়ের সর্বশেষ ঘটনাবলী ও তাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে। তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি।

আনাদুলু এজেন্সির ইস্তাম্বুল শাখার প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার লিবিয়া ও সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এরদোগান ও মার্কেল এক ফোনকল আলোচনা করেছেন। যার মধ্যে অর্থনৈতিক ও পর্যটন বিষয়ও স্থান পেয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আনাতোলিয়ায় তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান ও  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। সেখানেও উল্লিখিত বিষয়ে আলোচনা হয়। তবে এবারের ফোনকল আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে উদীয়মান করোনাভাইরাস (কোভিড -১৯)।

এরদোগান ও মার্কেল উদীয়মান করোনাভাইরাস (কোভিড -১৯) মোকাবিলায় বিশেষত মহামারীটি সংক্রমণের পরে পরবর্তী পর্যায়েও লড়াইয়ে কিভাবে সহায়তা জারী থাকতে পারে; এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

আনাদুলু এজেন্সি থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ