রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

২৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ তারিখের মধ্যে এবং অন্য সব খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হবে।

সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বর্তমান শ্রম পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোন শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের প্রতি পরামর্শ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশন এর সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন খান, এনসিসিডাব্লিউই এর সভাপতি মো আনোয়ার হোসেন, ইন্ড্রাষ্টি অল বাংলাদেশ কাউন্সিল এর মহাসচিব চায়না রহমান, গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ অংশ গ্রহণ করেন। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ