বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

যাদের হাতে দায়িত্ব, তারাই দুর্নীতিগ্রস্ত: ডা. আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাদের হাতে এখন স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাত রয়েছে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

গতকাল সোমবার দেশীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, এই দেশে দুর্নীতি নতুন নয়। এটা যুগ যুগ ধরে চলে আসার ফলে বর্তমানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, শুধু নতুন করে করোনা ঢুকেছে। এ ছাড়া ঘূর্ণিঝড়-বন্যাসহ যে প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা দুর্ঘটনা, প্রতিটি ক্ষেত্রেই অনিয়ম। সর্বশেষ যে লঞ্চডুবির ঘটনা ঘটলো সেটাও এই অনিয়মের ফল।

করোনাকালীন এই সংকটেও বিভিন্ন হাসপাতালে জালিয়াতির ব্যাপারে তিনি বলেন, এগুলো সবই পুরনো, শুধু করোনাটাই নতুন করে এসেছে। এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এ রকম আরো ভুরি ভুরি ঘটনা রয়েছে। ধরা পড়েছে মাত্র কয়েকটি। যাদের দুর্নীতি নিয়ে এখন আলোচনা হচ্ছে, এটা তো একদিনে হয়নি। অনেক আগে থেকেই এগুলো চলে আসছে। ধাপে ধাপে উন্মোচন হয়েছে। তাই মানুষ জানতে পেরেছে।

এক্ষেত্রে জনগণের সোচ্চার হয়ে কোনো লাভ নেই জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, যাদের ক্ষমতা আছে, তাদের সোচ্চার হতে হবে। সাধারণ মানুষ চাইলেই কিছু করতে পারবে না। শুধু ঘৃণা-উদ্বেগ-দুঃখ প্রকাশ করতে পারবে। কিন্তু এতে কোনো লাভ নেই। কারণ যাদের হাতে দায়িত্ব, তারা নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত। তারা যদি দুর্নীতি নির্মূল না করে এবং নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এটা চলতেই থাকবে।

তিনি বলেন, করোনার সার্টিফিকেট নিয়ে যারা জালিয়াতি করলো, তাদের পৃষ্ঠপোষকরা কিন্তু এখনো বাইরে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। যদি ব্যবস্থা নেয়া না হয়, তাহলে কোনো লাভ হবে না। এক্ষেত্রে ক্ষমতাসীনদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।

একের পর এক ঘটনা ঘটে। তারপর সেই ঘটনা নিয়ে আলোচনা হয় এবং মানুষ কয়দিন পর তা ভুলে যায়। এই যে মিডিয়ায় এত লেখালেখি হচ্ছে, তাতেও কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু কয়েকদিনের জন্য আইওয়াশ হচ্ছে। তারপর আবার যেই সেই, যোগ করেন দেশের প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ