বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা (৬৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল রোববার (১৯ জুলাই) নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। জিওফ্রে ওনিয়ামা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটারে ওনিয়ামা জানিয়েছেন, ‘কয়েকদিন ধরে তিনি গলা ব্যথা অনুভব করছিলেন। এজন্য তিনি নমুনা পরীক্ষা করান। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে।’

তিনি আরও জানান, ‘এটি ছিল আমার চতুর্থ করোনা টেস্ট। তবে গলা ব্যথা উপসর্গ নিয়ে এবারই প্রথম টেস্ট করায় আমি। সেখানে দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।’দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের প্রার্থনাও কামনা করেন।

এদিকে, নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহরির মন্ত্রিসভায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেন। যদিও করোনার শুরু থেকে সামাজিক দূরত্ব মেনে কাজ করছে বুহরির সরকার। এর অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকগুলোও অনলাইনে চালিয়ে আসছিলেন ‘অল প্রগ্রেসিভ কংগ্রেস পার্টি’ থেকে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট বুহরি।

জিওফ্রে ওনিয়ামা করোনা মহামারির সময়ে বিদেশে আটকে পড়া নাইজেরিয়ানদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বসহকারে কাজ করে আসছেন।

করোনাভাইরাসের শুরু থেকেই নাইজেরিয়ায় লকডাউন ঘোষণা করা হয়। তবে মে মাসের শুরু থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করে মুহাম্মাদু বুহরির সরকার। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৭৭৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ