রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ছাতকের বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আব্দুল জলিল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতকের বরেণ্য আলেমেদ্বীন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার মুহাদ্দিস ও রুক্কা মিফতাহুল উলূম মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লাম হাফিজ মাওলানা আব্দুল জলিল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হার্টের সমস্যায় শুক্রবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার ১১ টায় রুক্কা মাদরাসা মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে মাওলানা আব্দুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার প্রিন্সিপাল ও ইংল্যান্ডের খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ আব্দুর রব ফয়েজী, জামেয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাইয়ুম ফয়েজী, ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ ,রওজাতুল জান্নাত কাঞ্চনপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মহিউদ্দিন, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওঃ আহমদ উল্লাহ, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমেদ সহ জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য, হাফিজ মাওলানা আব্দুল জলিল উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদের পুত্র ও দারুল উলুম ছাতক'র প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমানের ভাই। হাসনাবাদ দারুল হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন ও মাদরাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আকরাম আলীর জামাতা ছিলেন তিনি।

হাফিজ মাওলানা আব্দুল জলিল জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষা সচিব ছিলেন এবং পরবর্তীতে তিনি মাদরাসার শায়খুল হাদীসের দায়িত্বেও ছিলেন। রুক্কা মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি হাসনাবাদ দারুল হাদিস মাদরাসায় শিক্ষকতা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ