শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

মণিরামপুরের রফিকুল হত্যার রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুরের রফিকুল ইসলাম (৫০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। টাকা ও মোবাইল দেয়ার কথা বলে রফিকুল ইসলামকে ডেকে নিয়ে হত্যা করে চরমপন্থী দলের সদস্যরা। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন।

গত ৯ জুলাই দুপুরে মণিরামপুর উপজেলার কুচলিয়া এলাকায় খুন হন রফিকুল ইসলাম। তিনি একই উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে। রফিকুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন নিহতের স্ত্রী শিরিন আক্তার।

পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি, অভয়নগর ও মণিরামপুর থানা যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার অভয়নগর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে হেলাল ভূঁইয়া, মো. সেলিম, হাসান আলী, সমীরণ পাঁড়ে ও তাপস মোড়ল নামে পাঁচজনকে গ্রেফতার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ