বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিলেটে একদিনে ৮ চিকিৎসকের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় সিলেটের চার জেলায় নতুন করে আট চিকিৎসকসহ ১৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ১১২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ছয়জন, বিয়ানীবাজারে চারজন, গোয়াইনঘাট উপজেলায় একজন, ফেঞ্চুগঞ্জে একজন ও বিশ্বনাথে একজন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৩০৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪৫৭ জন। আর মারা গেছেন ১০৭ জন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার চারজন এবং সুনামগঞ্জ জেলার ৩৪ জন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ