শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ভালুকায় পিরানহা বিক্রির দায়ে ১১হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ভালুকায় রূপচাঁদার নাম করে রাক্ষুসে পিরানহা বিক্রি করেছে কতক ব্যবসায়ী, পরে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে র‌্যাব-১৪।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জানতে পারে, ভালুকা উপজেলার একটি মাছের বাজারে কিছু অসাধু মাছ ব্যবসায়ী বেশি লাভের আশায় রূপচাঁদা মাছ বলে বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি করছে। ওই সংবাদের সত্যতা যাচাই ও ব্যবস্থা নিতে র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ ও এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে এবং উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রোমেন শর্মা ও ভালুকা উপজেলা মৎস্য কর্মকর্তা তারেক রহমানের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত অভিযান চালায় র‌্যাবের একটি দল।

অভিযানে আটককৃতরা হলেন,মামুন রানা, তাকে পাঁচ হাজার, রবেন চন্দ্র বর্মন ও রুকন উদ্দিনকে ৩ হাজার টাকা করে মোট ১১হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪’র ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় দুই হাজার কেজি পিরানহা।

এসময় তাদের কাছ থেকে দুই হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে সেগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়াও এ ঘটনায় পিরানহা মাছ উৎপাদনকারী ফার্মের মালিক সবুজ মন্ডল, আব্দুল সামাদ মন্ডল ও মনির মন্ডল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ