শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

বালাগঞ্জের কনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের কনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার সকালে সিলেট শহর থেকে আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে উক্ত আসামিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত (২৪ জুন) সকাল ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের কনু মিয়ার সবজি ক্ষেতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল ওয়াহিদের গৃহপালিত গরু কর্তৃক সবজি খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ কনু মিয়াকে মাথায় আঘাত করে।

ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় কনু মিয়াকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

পরেরদিন ওয়াহিদকে প্রধান আসামি করে ৩জনের নাম উল্লেখ করে নিহতের পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ