শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস। শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামীকাল রোববার রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা এলাকাগুলো হলো- শহীদ তাজউদ্দীন এভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা এবং পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকা।

সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ