বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিএনপি বিষোদগার ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি বিষোদগার ছাড়া এ সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

জণগণের জীবন-জীবিকার ওপর সরকারের কোনো দায়িত্ব নেই- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, ‘জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন বিএনপি সমালোচনা করেছিলেন কেন?’

কাদের বলেন, লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল সাহেব এখন জনগণের জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে।

সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি খারাপ হয়েছে বিএনপি নেতাদের এমন জ্ঞানহীন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারিতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমসিম খায়নি? সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলা করে চলেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির বক্তব্যর সূত্র ধরে বলেন, ‘রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি, আর সেটি হয়নি বলেই বিএনপির গাত্রদাহ।’

সাম্প্রতিক করোনা পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে জানিয়ে সেতুমন্ত্রী দ্রুত সময়ে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

মন্ত্রী আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ