বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তুলনামূলক বাংলাদেশে মৃত্যুর হার কম: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতেও মানুষের স্বাস্থ্য সেবায় কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার কম বলেও উল্লেখ করেন তিনি।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবারের জনসংখ্যা দিবসটি অনলাইনের মাধ্যমে পালন করে সরকার। আলোচনা সভাটি আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে এক ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এর কোনো প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার করতে পারেননি। করোনার বাইরেও মানুষের অন্যান্য রোগ-ব্যাধি থেমে নেই। তাই এ ভাইরাস যতই বড় হোক না কেনো মানুষের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। শহর থেকে শুরু করে গ্রাম সব জায়গায় সকল স্তরের মানুষকে সমানভাবে স্বাস্থ্যসেবা দিতে হবে।

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক কম উল্লেখ করে তিনি আরও বলেন, গোটা পৃথিবীই এক সংকটময় পরিস্থিতির মধ্যে আছে। এর হাত থেকে বাঁচতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করবেন। একে অন্যের থেকে অন্তত তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ