মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

চট্টগ্রামে সাত হাজার পরিবারে আল হাদাফের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কোভিড-১৯ বাংলাদেশে ছড়িয়ে পড়ায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ কর্মহীন হওয়ার ফলে অভাব অনটন দেখা দিয়েছে। করোনা মহামারীকে সামনে রেখে গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন আল হাদাফ পরিবার। ইতোমধ্যে প্রায় ৭ হাজারের বেশি পরিবারের মাঝে বিভিন্ন প্যাকেজে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানিয়েছেন আল হাদাফের উপদেষ্টা মাওলানা আরিফুল্লাহ শাহী।

গতকাল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ তাওহীদুল উম্মাহ মাদরাসায় উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আবুল কালাম আযাদের অর্থায়নে আল হাদাফ’র তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস সহ যেকোন মহামারি ও জাতির ক্লান্তিকালে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করবো। আমরা আমাদের সর্বোচ্ছ চেষ্টা দিয়ে কাজ করে যাবো যেন, বোন মানুষ অনাহারে অর্ধহারে দুঃখ কষ্টে না থাকেন।

বক্তারা আরো বলেন, জাতির ক্লান্তিকালে ধনাঢ্য ব্যক্তিবর্গকে জনগণের পাশে থাকার জন্য উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আবুল কালাম আযাদের পক্ষথেকে আহ্বান করছি।

বিতরণকালে উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতাকর্মী ও আল হাদাফের উপদেষ্টা মন্ডলীর একাধিক সদস্যসহ আরও উপস্থিত ছিলেন আলোর প্রভাত পত্রিকার সম্পাদক মাওলানা আরিফুল্লাহ শাহী, আল হাদাফের সভাপতি মুহাম্মদ সালমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরফাত, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ রিফাত, মাওলানা মাহমুদ উল্লাহ সুলতানী ও মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ