বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর বিপক্ষে মত দিলো চীন ও রাশিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া।

ওই প্রস্তাবে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পাঠানোর কথা বলা হয়েছিল।

প্রস্তাবটির খসড়ায় বলা হয়েছিল, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুমোদন ছাড়াই দু’টি সীমান্ত ক্রসিং দিয়ে ছয় মাসের জন্য সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানো যাবে।

কিন্তু গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এ নিয়ে তৃতীয়বার চীন ও রাশিয়া সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া।

পশ্চিমা দেশগুলো বেশ কিছুদিন ধরে সিরিয়া বিষয়ক এই প্রস্তাব অনুমোদনের চেষ্টা করে আসছিল। কিন্তু রাশিয়া এটির তীব্র বিরোধিতা করে বলে আসছিল, সিরিয়া বিষয়ক যেকোনো সিদ্ধান্ত বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করতে হবে যাতে সন্ত্রাসবিরোধী যুদ্ধে বিঘ্ন না ঘটে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইসরাইলের অনুকূলে নেয়ার লক্ষ্যে আমেরিকা, সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ২০১১ সাল থেকে সিরিয়ার ওপর সহিংসতা চাপিয়ে দেয়া হয়।

তবে সিরিয়ার সেনাবাহিনী গত দুই বছরে বিদেশি মদদপুষ্ট প্রায় সবগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করে প্রায় গোটা দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সূত্র:বিবিসি ও আলজাজিরার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ