বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কুরবানির বিকল্প কোন এবাদত নেই: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শরিয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মুহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে কুরবানী নিষেধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কুরবানী ইসলাম ধর্মের একটি অন্যতম এবাদত, যা সামর্থবান মুসলমানদের উপর ওয়াজিব।

হযরত ইবরাহীম আ. আল্লাহ তা‘আলার হুকুম পলনার্থে নিজ পুত্র ইসমাঈলকে কুরবানী করতে ছুড়ি চালিয়ে আল্লাহর প্রতি বান্দার পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে শত শত বছর যাবৎ মুসললমানগণ পশু কুরবানী করে আসছে। পূর্ণআনুগত্যের বহিঃপ্রকাশ কুরবানীর বিকল্প কোন এবাদত নেই।

ঈদুল আজহার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পশু কুরবানী। পশু কুরবানীর পরিবর্তে দান-সদকা বা অসহায়দের আর্থিক সহায়তা প্রদানে কুরবানীর ওয়াজিব আদায় হবে না। তিনি কারো কথায় বিভ্রান্ত না হয়ে মুসলমানদের উপর অর্পিত শরিয়তের হুকুম ওয়াজিব কুরবানীর পশু জবাইয়ের মাধ্যমে আদায় করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আজ শনিবার কামরাঙ্গীরচর মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মোখলেছুর রহমান কাসেমী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মুফতি আফম আকরাম হুসাইন ও মাওলানা আব্দুল্লাহ ইদরীস প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ