মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

জামালপুরে আইসোলেশনে থাকা মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মহিউদ্দিনের বাড়ি সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামে। তিনি কোনাবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। গত ৩০ জুন মাদ্রাসা শিক্ষক মহিউদ্দিনের করোনা শনাক্ত হলে তাকে ২ জুলাই শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হয়ে তার দুই ছেলেও শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের আইসোলেশনে ভর্তি আছেন।

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। তার দুই ছেলে সুস্থ আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ