বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদিতে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের এবারের ভোগান্তি যেন আগের সবকিছুকে ছাড়িয়ে গেল। কারণ দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত আল আহসা প্রদেশে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। যা চলতি বছর বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, আল আহসা সৌদি আরবের সর্ববৃহৎ প্রাকৃতিক বনাঞ্চল। এই এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। গত সোমবার সেখানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০২০ সালে এর বেশি তাপমাত্রা আর কোনো অঞ্চলে হয়নি।

সৌদি আরবের কিং ফয়সাল ইউনিভার্সিটির জলবায়ু বিশেষজ্ঞ আফনান আল-মুলহেম বলেন, ওই অঞ্চলটি জাফুরাহ মরুভূমি দিয়ে পরিবেষ্টিত। যার কারণে প্রতিবছর গ্রীষ্মে সেখানে তীব্র তাপদাহ হয়। সেখানে আবহাওয়ার পরিস্থিতি এমন যে সহজেই কৃষিকাজ করা যায়। বিশেষ করে, সৌদি আরবের খেজুর, ফলফলাদি, লেবুর বেশিরভাগই আল আহসা থেকে আসে।

জানা যায়, ওই এলাকায় গ্রীষ্মকালীন তাপমাত্রা কমাতে সরকারি প্রচেষ্টায় ২০ লাখের বেশি পাম গাছ রোপন করা হয়েছে। এর কারণে ওই এলাকার কৃষকরাও লাভবান হবেন। কিন্তু এবারের তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ফেলায় সৌদি প্রশাসন নতুন করে ভাবতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সেচ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুলআজিজ আল-রাসুদ।

তাপমাত্রা রেকর্ড করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অরগানাইজেশনের (ডব্লিউএমও) তথ্য মতে, এশিয়া মহাদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি হয়েছে কুয়েতের মিত্রিবাহ এলাকায়। ২০১৬ সালের ২১ জুলাই ওই এলাকার তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে। ১৯১৩ সালের ১০ জুলাই রাজ্যের ফারনেস ক্রিক এলাকায় তাপমাত্রা ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ