বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘এখনই আমাদের সীমান্তনিরাপত্তা জোরদার করা দরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহসভাপতি প্রাজ্ঞ রাজনীতিক শায়খুল হাদিস আল্লামা আবদুর রব ইউসুফী বলেছেন, চীন-ভারত উত্তেজনায় আমাদেরকে নিরব দর্শকের ভূমিকায় বসে থাকলে চলবেনা। কারন, নেপালের সাথেও ভারতের বিরোধ চরম পর্যায়ে অবস্থান করছে।

এমতাবস্হায় তাঁরা চীনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। চীন নেপালের অভ্যন্তরে দীর্ঘ রাস্তা নির্মান করেছে, যা ভারত-নেপালের সীমান্তে পৌঁছানোকে সহজ করে দিয়েছে। এমতাবস্হায় চীন-ভারত-নেপাল ত্রিদেশীয় যুদ্ধ শুরু হলে ভারতবিরোধী শক্তিদ্বয় নিজেদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অগ্রসর হতে পারে।

এমতাবস্থা সৃষ্টি হওয়ার পূর্বেই সময় থাকতে নিজেদের সীমান্ত হেফাজত করতে এখনই সীমান্তে সেনা বাহিনী নিয়োগ প্রয়োজন। এছাড়া পাকিস্তান তো পূর্ণ প্রস্তুতি নিয়ে বসেই আছে। আমেরিকা, রাশিয়া, অষ্ট্রেলিয়ার প্রস্তুতিও আছে। পরিষ্কার বুঝা যাচ্ছে যে, চীন-ভারত যুদ্ধ শুরু হ'লে এটা আঞ্চলিক নয়, বহুজাতিক একটা যুদ্ধে রূপ লাভ করবে। সুতরাং পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে যুদ্ধপরিস্হিতি সৃষ্টি হ'লে নিজেদের সীমান্তের ব্যাপারে এমনিতেই সতর্ক থাকতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ