বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফেনীর যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনী জেলা সদরের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল্লাহ আল নোমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাবার নাম সেলিম এবং মা ফাতেমা।

রোববার রাতে নিহতের মামাতো ভাই জিয়াউদ্দিন ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোম্পানির পক্ষ থেকে নোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গাড়িতে করে নোমান রাজধানী রিয়াদ থেকে পশ্চিমে জিজান শহরে যাওয়ার পথে শনিবার (৪ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, শনিবার রাতে সড়ক দুর্ঘটনার পর নোমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালে খোঁজ করে সন্ধ্যায় একটি হাসপাতালে তার মরদেহের খোঁজ মেলে। গাড়িতে নোমানের সঙ্গে ড্রাইভারসহ আরও দুজন যাত্রী ছিলেন। বাকি দুজনও নিহত হয়েছেন। গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ