বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

লাদাখ সীমান্ত থেকে পিছিয়ে গেছে চীনা ও ভারতীয় সৈন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরম উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্ত থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে চীন ও ভারত। দিল্লিতে উচ্চপদস্থ একাধিক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, লাদাখ সীমান্তের তিনটি জায়গা থেকে চীনা ও ভারতীয় সৈন্যরা মুখোমুখি অবস্থা থেকে পিছিয়ে গেছে।

তারা বলছেন সীমান্তে গালভান, গোগরা এবং হট-স্প্রিং এলাকায় দুপক্ষই কমপক্ষে এক কিলোমিটার করে পিছিয়ে গেছে।

একজন কর্মকর্তা বলেছেন, দুই দেশের সৈন্যরা গত বেশ কিছুদিন ধরে যেভাবে “চোখে চোখ রেখে“ অবস্থান করছিল, এখন আর সেই পরিস্থিতি নেই।

তিনি বলেন, সোমবার সকাল থেকে উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এই প্রক্রিয়া “এখনও খুব ধীর গতিতে এগুচ্ছে।“

আরেক কর্মকর্তা বলেন, তিনটি পয়েন্ট থেকে তাঁবু এবং অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া শুরু হয়েছে এবং সৈন্যরা পেছনের দিকে সরে আসছে। তবে তার অর্থ এই নয় যে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে, অথবা এই দফায় সংকটের ফয়সালা হয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ