বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে কাজ করার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে করোনা অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জি আর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের নিজস্ব ল্যাবে অ্যান্টিবডি কিটের কার্যকারিতা ফের পরীক্ষা করি। এতে সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ৯৭ শতাংশ এসেছে। সেটির রিপোর্ট আজ ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়া হয়েছে। পাশাপাশি অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধনের জন্যেও আবেদন করেছি।

ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, গতকাল রোববার বৈঠকে ওষুধ প্রশাসনের মহাপরিচালক আমাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন। সেখানে সর্বাত্মক সহায়তা দেয়ার কথা উল্লেখ করা হয়। সে অনুযায়ী আজ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের নিজস্ব ল্যাবে অ্যান্টিবডি কিটের কার্যকারিতা ফের পরীক্ষা করি এবং সেই রিপোর্ট ওষুধ প্রশাসনের মহাপরিচালকের কাছে জমা দিয়েছি।

তিনি আরও বলেন, ওষুধ প্রশাসন কিটের উন্নত সংস্করণ বিদ্যমান সরকারি নিয়মে কনটাক্ট রিসার্চ সংগঠনের (সিআরও) মাধ্যমে আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছে। সেই নিয়মে পরীক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) জানাবো। তারা না করতে পারলে, তখন আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) যাবো।

অ্যান্টিজেন কিটের ব্যাপারে জি আর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের এই সমন্বয়কারী বলেন, বর্তমানে অ্যান্টিজেন কিটের কোনো নীতিমালা নেই। আগামী ৮ জুলাই ওষুধ প্রশাসনের নীতিমালা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। তখন তারা আমাদেরকে একটা ফরম্যাট পাঠাবে। সেই অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ