বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

প্রতিবাদ নেই বলেই সীমান্ত হত্যা বাড়ছে: ড. ইমতিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে পাকিস্তান কিংবা চীনের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা মোটেও তেমন নয়। আমরা পরস্পর বন্ধুপ্রতিম দেশ। কিন্তু সীমান্ত হত্যার লাগাতর ঘটনা দেখলে মনে হয় ভারত আমাদের কোনো বৈরী রাষ্ট্র। এমনকি চরম শত্রু দেশ পাকিস্তানের সীমান্তেও এত হত্যাকাণ্ড ঘটতে দেখা যায় না- কথাগুলো বলেছেন ।

একটি অনলাইন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের দিক থেকে আমরা যথাযথ চাপ প্রয়োগ করতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। তাই হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। আবার এসব হত্যাকাণ্ড নিয়ে ভারতীয়দের মধ্যেও কোনো বিকার নেই, তাদের সুশীল সমাজ এ নিয়ে কখনোই কিছু বলেনি। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিএসএফ থেকে মাঝে মাঝে যেসব অভিযোগ করা হয়, তা আরো বেশি দুঃখজনক। কেউ চুরি করে সীমান্ত পাড়ি দিলে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, এই মানসিকতা ভয়ংকর। তাছাড়া অভিযোগগুলো অত্যন্ত ঠুনকো, সাধারণ আলোচনার ভেতর দিয়েই এসব সমস্যা সমাধান করা সম্ভব। বারবার বন্ধু রাষ্ট্র বলে এমন আচরণ করা খুবই অন্যায়।

ভারত সরকার নিশ্চয়ই জানে, এমন হত্যাকাণ্ড কিংবা বিশেষ ধরণের চাপে রেখে সম্পর্ক উন্নয়ন হয় না। এতে করে উল্টো সাধারণ মানুষের মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাবে। আখেরে যা ভারতের জন্যই ভালো হবে না। এমন চাপ প্রয়োগ যে বুমেরাং হতে পারে, তার বড় প্রমাণ বর্তমান নেপাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ