বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক অর্থমন্ত্রী, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার (৩ জুলাই) ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ড. ওয়াহিদুল হক। প্রথমে কিছুদিন তিনি বার্কেলি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ও পরে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে যোগদান করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. ওয়াহিদুল হক।

ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি বলেন, অত্যন্ত মেধাবী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ড. ওয়াহিদুল হক আমার শিক্ষক ছিলেন।

আরেক শোকবার্তায় ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ