বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মুগদা হাসপাতালে দুই ফটো সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ফটো সাংবাদিক। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ফটো সাংবাদিকরা হলেন- বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জয়িতা রায় এবং দেশ রূপান্তরের রুবেল রশীদ। হাসপাতালের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের উপর হামলা চালায়।

হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো এক রোগীকে মারধরের ছবি তুলতে গেলে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারী আনসার সদস্যরা রুবেল রশীদের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে ফেলে।

হামলার শিকার জয়িতা রায় বলেন, হাসপাতালে রোগী সিরিয়ালের অনিয়মের ছবি তুলছিলাম। এ সময় সিরিয়াল ভাঙায় এক রোগীর সঙ্গে আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে এক আনসার রোগীর আত্মীয়র জামার কলার ধরে হাসপাতালে ভেতরে নিয়ে যাচ্ছিল, আমি তখন ছবি তুললে সেই আনসার হামলা চালায়। এসময় রুবেলের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে যায়।’

আনসারদের হামলার শিকার রশীদ বলেন, ‘হাসপাতালে করোনা টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে আনসাররা তার গায়ে হাত তোলেন। এ ঘটনার ছবি তুলতে যান বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়িতা রায়। এ সময় আনসার সদস্যরা তাকে থাপ্পড় দিতে এলে জয়িতা সরে পড়েন। এরপর ঘটনার ছবি তুলতে আমি এগিয়ে যাই। তখন আনসার সদস্যরা থাপ্পড় মেরে আমার ক্যামেরার ফিল্টার ভেঙে ফেলে।

রশীদ অভিযোগ করে বলেন, ‘এ সময় আনসার সদস্যরা সাংবাদিকদের গালাগাল করতে থাকেন এবং বেঁধে রাখার হুমকি দেন। একপর্যায়ে তারা বলেন- এখানে সাংবাদিকদের রংবাজি চলবে না। আমাদের রংবাজি চলবে।’

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুনছি মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর একটি হামলার ঘটনা ঘটেছে। তবে এই সংশ্লিষ্ট কোনও অভিযোগ থানায় আসেনি। সবাই চলে গেছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ