বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একদিকে করোনা বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় ১৫ জেলার মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে দিয়েছে। এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে হবে।

তিনি আরও বলেন, ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে চলে যাওয়ায় ১৫ জেলায় বন্যার পানি বেড়ে বিপদসীমায় চলে যাচ্ছে। যমুনার পানি নেমে পদ্মার দু’টি পয়েন্টে বিপদসীমা পার করেছে। এতে মধ্যাঞ্চলের জেলা রাজবাড়ী, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিস্তৃৃত হয়েছে বন্যা। এতে বিপাকে পড়েছে দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ। তিনি বলেন, সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ