রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক। বৃহস্পতিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহা. আসিফ আহমেদ।

তিনি বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়। তখন পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

তবে তার শারীরিক অবস্থা ভালো জানিয়ে মুহা. আসিফ আহমেদ বলেন, শরীরে জ্বর-কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে গতকাল বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ