বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

করোনা উপসর্গ নিয়ে খালেদা জিয়ার উপদেষ্টা আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে এমএ হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। তার আগে মঙ্গলবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বয়সের কারণে শারীরিক নানা সমস্যা রয়েছে এম এ হকের। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ