বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাপুল কাণ্ডে এবার মেজর জেনারেল বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবপাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে বর্তমানে কুয়েতের কারাগারে বন্দি আছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার আরব টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগ উঠেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহর বিরুদ্ধে। তাই তাকে বরাখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এমপি পাপুলকাণ্ডের তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এ সংক্রান্ত আদেশ জারি করেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ। এর আগে পাপুলকে সহযোগিতা করার অভিযোগে কুয়েতের দুই এমপিকে আটক করে দেশটির অপরাধ তদন্ত সংস্থা।

গত ৭ জুন এমপি পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের হাতে প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও প্রথমে তিনি দোষ স্বীকার করেননি। পরবর্তীতে তার সামনে ভুক্তভোগীদের ৭ জনকে হাজির করা হয়। তারা যখন ঘটনা বর্ণনা করছিলেন তখন তিনি চুপ ছিলেন। পরে দেশটির সিআইডির কাছে অপরাধ স্বীকার করেন সাংসদ পাপুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ