বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, তেল আবিবের এ প্রচেষ্টা অবৈধ।

ইসরায়েলের সর্বাধিক জনপ্রিয় দৈনিক ইয়েদিয়ত আহরোনতে হিব্রু ভাষায় লেখা এক নিবন্ধে জনসন বলেন, ইসরাইলকে রক্ষার জন্য যদিও তিনি আন্তরিকভাবে সচেষ্ট তবে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জনসন বলেন, আমি উদ্বিগ্ন যে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তি করার প্রস্তাব কোনো ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে না।

তিনি আরো বলেন, আমি ভয় পাচ্ছি যে তেল আবিব সরকার এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে ইসরায়েলের সীমান্ত সুরক্ষিত রাখার উদ্দেশ্য ব্যর্থ হবে এবং এটা হবে ইসরাইলের দীর্ঘ মেয়াদী স্বার্থের পরিপন্থি।

জনসন বলেন, আমি জোর আশাবাদী যে পশ্চিম তীর সংযুক্তি করার পরিকল্পনা বাস্তবায়ন করার প্রক্রিয়া আর সামনে এগুবে না। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে ১৯৬৭ সালের সীমান্তে কোনো পরিবর্তনের প্রতি স্বীকৃতি দেবে না ব্রিটেন। তবে দুই পক্ষের সম্মতির ওপর হলে তা ভিন্ন কথা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন তার নিবন্ধে ফিলিস্তিনি-ইসরায়েলের সংকট নিরসনের জন্য এমন একটি সমাধান বের করার আহ্বান জানিয়েছেন যেখানে দু্ই পক্ষের জন্য ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ