বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আফগানিস্তানে কুরবানীর পশুর হাটে রকেট হামলা, নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি পশুর হাটে রকেট হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আফগান সরকার ও তালেবান কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জানা যায়, সাঙ্গিন জেলার উন্মুক্ত সাপ্তাহিক হাটে রকেট আঘাত হানে। হাটে আশেপাশের মানুষ ভেড়া ও ছাগল বিক্রি করতে জড়ো হয়েছিলেন। এই হামলার জন্য আফগান সরকার ও তালেবানরা একে অপরকে দায়ী করছে। হেলমান্দ গভর্নরের এক মুখপাত্র জানান, তালেবান যোদ্ধাদের নিক্ষিপ্ত কয়েকটি রকেট গরুর হাটের কাছে বিস্ফোরিত হয়। এতে শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জোল বাজার এলাকায়। রকেট হামলার পর একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। তা

লেবান নেতারা বেসামরিক নাগরিকদের হত্যার জন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করছে। এর আগে রবিবার একই প্রদেশের ওয়াশার জেলায় সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে ছয় বেসামরিক নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ