মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘করোনাকালে পাট শ্রমিক ছাঁটাইয়ের সরকারি সিদ্ধান্ত অমানবিক ও আত্মঘাতী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান করোনার সঙ্কটকালীন সময়ে পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক এর নামে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘায়ের শামিল।

ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃদ্বয় বলেন, পাটকল শ্রমিকদের ছাঁটাই করার সরকারী সিদ্ধান্তের কারণে এর সাথে সংশ্লিষ্ট দেশের অনেক মানুষ সঙ্কটে পড়বে।

আজ ৩০ জুন, মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা উপরোক্ত কথা বলেন।

ইসলামী শ্রমিক আন্দোলন-এর শীর্ষ দুই নেতা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর হাতে জমি আছে অনেক। রাষ্ট্রায়ত্ত শিল্প অচল করে বন্ধ করার পেছনে সরকার ঘনিষ্ঠ প্রভাবশালীদের মধ্যে এই জমি বিতরণের সম্পর্ক আছে বলে আমরা মনে করি।

বিবৃতিতে বলা হয়, গোল্ডেন হ্যান্ডশেকের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। অথচ এর অনেক কম টাকা দিয়ে এই কারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়ানো ও তাদেরকে লাভজনক করা সম্ভব ছিল। আর শ্রমিকদের সকল পাওনা পরিশোধের প্রতিশ্রুতি অতীতের অসংখ্য প্রতারণার কারণে কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে আমরা সন্দিহান।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে পাটকলের সঙ্গে শুধু শ্রমিকরাই নন, দেশের প্রায় তিন কোটি মানুষের রুটিরুজি এর সাথে জড়িত। পাটকল বন্ধ করলে তাঁদের পরিবার নিয়ে পথে বসতে হবে। করোনাকালে যখন পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠার তাগিদ বাড়ছে তখন সরকারের এমন সিদ্ধান্ত নেয়া হবে দেশের মানুষের জীবন জীবিকার জন্য আত্মঘাতী। এ সিদ্ধান্ত পরিহার করে শ্রমজীবি মানুষের জীবন জীবিকার স্বার্থে দ্রুত পাটকলগুলো চালু করার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ