বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করাচি পুলিশকে বাহবা দিলেন মুফতি তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা ইস্যুতে করাচি পুলিশকে বাহবা দিলেন দেশটির প্রসিদ্ধ আলেম মুফতি তাকি উসমানী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক পোস্টে তিনি এ বাহবা জানান।

তিনি বলেন, সাবাশ করাচি পুলিশ, তোমরা আতঙ্কবাদীদের সমুচিত শিক্ষা দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে। আল্লাহ তায়ালা সর্বদা তোমাদের সহায় হোন।

ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত পুলিশদের জন্য ক্ষমা প্রার্থনা করে মুফতি তাকি উসমানী বলেন, আল্লাহ তায়ালা শহিদ পুলিশদের সঙ্গে ক্ষমা সুলভ আচরণ করুন!

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকাল ১০ টার একটু আগে পাকিস্তানের করাচি শহরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে চার সশস্ত্র জঙ্গি হামলা চালায়। এতে ছয় বেসামরিকসহ অন্তত ১০ জন নিহত হন। হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায় আর চার হামলাকারীর সবাইকে হত্যা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ